মুন্সীগঞ্জে ‘হিটস্ট্রোকে’ দুইজনের মৃত্যু,অসুস্থ চারজন

নিজম্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ । ৮:২৫ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের পৃথকস্থানে মঙ্গলবার হিটস্ট্রোকে ওমর আলী (৬৫) নামের এক কলা ব্যবসায়ী ও আব্দুল বাতেন মাঝি (৬০) নামের এক পথচারীসহ দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এর মধ্যে কলা ব্যবসায়ী উমর আলী পৌরসভার চরকিশোরগঞ্জ মোল্লারচর এলাকার বাবর আলী হাজারীর ছেলে ও আব্দুল বাতেন মাঝি শহরের মানিকপুরের ওলিউল্লা মাস্টারের ছেলে বলে জানা গেছে।

জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, কলা ব্যবসায়ী ওমর আলীকে বেলা পৌনে ১১ টার দিকে এবং পথচারী আব্দুল বাতেন মাঝিকে বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে আনা হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, “ওমর আলী শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে কলা কিনে বাড়ি ফেরার পথে প্রখর রৌদ্রের তাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। আর আব্দুল বাতেন মাঝি বাজার একালায় ছিলেন। কিন্তু তাদের দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হিটস্ট্রোকের উপসর্গ ছিল।

তিনি আরও বলেন, “এছাড়া আরও চারজনকে হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি একজনকে চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন