সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

আব্দুল্লাহ আল মাসুদ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ । ৫:৪২ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. মারুফ শেখ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার তালতলা-নিমতলা সড়কের মৃধাবাড়ি সংলগ্ন আরমহল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি গ্রামের মো. ইউনুস শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মারুফ দুপুরে বাসায় খেয়ে তার বাবার জন্য টিফিন ক্যারিয়ারে করে খাাবার নিয়ে তালতলা বাজারে তাদের দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে কিভাবে এ ঘটনা ঘটলো তা কেউ দেখেনি। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন এসে দেখে তার লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে। তারা দেখতে পান তার মাথার খুলি দুরে পরে আছে, মগজ রাস্তায় ছিটকে পরে রয়েছে।

সিরাজদীখান থানার এসআই মনোয়ার হোসেন জানান, নিহত মারুফ মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়। ধারণা করা হচ্ছে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পরে। ঘটনাস্থলেই মারুফ মারা যায়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন