গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ । ৩:২৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মধু রাজন (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার জামালদী-হোসেন্দী সড়কের জামালদি নিউ সানরাইজ স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মধু রাজন উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধু রাজন  মোটরসাইকেল চালিয়ে হোসেন্দী থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় উল্লেখিত এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে দূরে ছিঁটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজিব খাঁন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও  মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন