মুন্সীগঞ্জে বাকি না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

নাজির হোসেন
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ । ১:০১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে চিপস-সিগারেট বাকি না দেওয়ায় মো. মোশারফ হোসেন (৫৫) নামের মুদি দোকানিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ।

সোমবার দিনগত রাত পৌনে দুইটার দিকে পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক মো. রুবেল মিয়াকে আটক করা হয়েছে।

নিহত মো. মোশারফ হোসেন কাগজীপাড়া পাড়া এলাকার প্রয়াত নুরু মোল্লার ছেলে। অভিযুক্ত মো. রুবেলর একই এলাকার বাসিন্দা ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মো. সোহেলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বাড়ির পাশেই মোশাররফ হোসেনের দোকান। চুরির ভয়ে সে দোকানেই ঘুমাতেন । সোমবার মোশাররফ তাঁর দোকানে ঘুমিয়েছিলেন। রাত দেড়টার দিকে কাউন্সিলরের ভাই রুবেল দোকানি মোশাররফকে ঘুম থেকে ডেকে তুলে চিপস-সিগারেটসহ অন্যান্য কিছু সদাই বাকি চায়। মোশাররফ বাকি দিবেনা বলে জানিয়ে দেন। রুবেলের কাছে একটি ছুরি ছিল। সেই ছুরিটি রেখে সদাই চায় রুবেল। তবে সদাই না দেওয়ার কথা সাফ জানায় মোশারফ। এ নিয়ে দুজনের মধ্যে কথা কটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ওই ছুরিদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে।

পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, বাকি না দেয়াকে কেন্দ্র করে মোশারফ নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন