মেঘনা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ । ৪:৩১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে থেকে মো. বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

নিহত মো. বিল্লাল হোসেন উপজেলার ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

রোববার সকাল ৮ টার দিকে মেঘনা নদীর ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে গত শনিবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেন তার স্ত্রী খায়রুন নেসা লাকী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিল্লাল হোসেন পেশায় একজন জেলে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় বিল্লাল। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে গজারিয়া থানায় সাধারণ ডাইরি করা হয়।

এদিকে নিখোঁজের দুই পর চর কালীপুরা এলাকার নদীর ঘাটে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে  গজারিয়া নৌ-পুলিশ ও থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ গোলাম মোস্তফা, খবর পেয়ে মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন