মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাটে প্রান আরএফএল কোম্পানীর এক কর্মী হিট ষ্ট্রোকে মৃত্যু হয়েছে। শনিবার সাড়ে ১২ টার দিকে পৌরসভার মুন্সীরহাটে কাজে যেয়ে হিট ষ্ট্রোকে তার মৃত্যু হয়। তার নাম সাখাওয়াত হোসেন মুকুল (২৭)। তিনি প্রান আরএফএল কোম্পানীর মাঠ পর্যায়ে বিপপন বিভাগে কর্মরত ছিলেন।
সাখাওয়াত হোসেন মুকুলের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। প্রান আরএফএল কোম্পানীর শহরের বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ রোকন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে পৌরসভার মুন্সীরহাটে কাজে যান মাঠ কর্মী মুকুল। এসময় হঠাৎ করেই তীব্র গরমে অসুস্থ্য পড়েন তিনি।
তাৎক্ষনিক তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকের আলামত রয়েছে।#
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ । ৬:৩০ অপরাহ্ণ