শতাধিক গ্ৰিস প্রবাসী বাংলাদেশে এসে আটকে পড়েছেন আইনের বেড়াজালে। গ্রিসের রেসিডেন্সিয়াল পারমিট নবায়ন করতে দিয়ে,নিজের দেশে এসেছেন পরিবারের সময় দেওয়ার জন্য।
যদিও আগে গ্ৰিস সরকারের একটি নিয়ম ছিল যারা কার্ড নবায়ন করতে দিয়ে নিজ দেশে যায় ,তাদের গ্রিসে যে কোন সময়ই প্রবেশ করতে পারবেন।
কিন্তু হঠাৎ করে গ্ৰিস সরকার ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত আইন বেধে দেয়। এর ভিতরে গ্ৰিসে প্রবেশ করতে হবে। এবং সেই আইনটি অর্থাৎ পারাতাসির মেয়াদ পরবর্তীতে আবার বৃদ্ধি করে ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত করে।
যারা রেসিডেন্সিয়াল পারমিট নবায়ন করতে দিয়ে বাংলাদেশে এসেছে সকল ট্রাভেল এবং আইনজীবীদের সাথে জেনেশুনে মেয়াদ বৃদ্ধি করে। যেকোনো এয়ারলাইন্সে আসলে ওকে টু বোর্ড নিশ্চয়তা করতে হয় কিন্তু এমতাবস্থায় যারা ২০২৩ সালের ডিসেম্বরের আগে গ্রিস থেকে এসেছে তাদেরকে হঠাৎ করে আইন জারি না করে।
গালফ এয়ার লাইন্স ও কাতার এয়ারলাইন্স ওকে টু বোর্ড দিচ্ছে না। কারণ দেখাচ্ছে গ্ৰিস সরকারের ২০২৩ সালের জারি করা পারাতাসির আইন। এবং গ্রীসে প্রবেশের বাধা দিচ্ছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এমন কি তারা এটাও বলছে নতুন করে ভিসা নিয়ে গ্ৰিসে যাওয়ার জন্য। এ সকল গ্ৰিস প্রবাসীরা আজ হতাশাগ্রস্ত হয়ে এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছে। পাচ্ছে না কোন কুল কিনারা, পাচ্ছে না কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোন আশ্বাস।
মাইগ্রেশন বাংলা গ্রীসের কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে এ বিষয়ে জানতে চেয়েছে তারা বলেছে এটি কর্তৃপক্ষ খামখেয়ালি ভাবে আইন প্রয়োগ করছে।
চলতি বছরে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত আইনে উল্লেখ আছে গ্রিসে যে কোন সময় প্রবেশে কোন বাধা নেই । গ্ৰিসে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানতে যাওয়া হয়েছিল, চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস্টার খালেদের কাছে ,তারা এ বিষয়ে অবগত আছেন এবং এর দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন, বলে মাইগ্রেশন বাংলাকে জানিয়েছেন।
এদিকে বাংলাদেশে আটকে পড়া শতাধিক প্রবাসীরা হতাশায় জীবন যাপন করছেন এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততার সহিত গ্ৰিসে ফেরত নেয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
কামরুজ্জামান ভূঁইয়া ডালিম, গ্ৰিস থেকে
প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ । ১:৩২ অপরাহ্ণ