মুন্সীগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ । ১:১৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ সদরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ৭ মাসের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুর নাম হুমাইরা আক্তার। নিহত হুমাইরা সদর উপজেলার নাহাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার ও মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সময়  রাস্তার পাশে এক বছরের শিশু সন্তান হুমাইরাকে নিয়ে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমের ধাক্কা লাগে অটোর সাথে। এতে শিশু হুমাইরা মায়ের কোল থেকে ছিটিকে পড়ে গুরুতর আহত হয়।

পরে আহত অবস্থায় শিশু হুমাইরাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে  এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অটোরিকশা দুটি আটক করা হয়েছে। পালিয়ে গেছে চালক। তাদের আটকের চেষ্টা চলছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন