মুন্সীগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ । ২:০৩ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে পৃথক দুই স্থানে ইস্তিসকা নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে বাগমামুদালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়ার ইমামতিতে ও সকাল দশটার দিকে চর কিশোরগঞ্জ (মোল্লারচর) ঈদগাহ ময়দানে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহর ইমামতিতে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।

এসময় দুই রাকাত ইস্তিসকা নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। নামাজ শেষে আল্লাহ্ তাআলার দরবারে কান্নাকাটি করে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা।

 

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন