এক গ্লাস শীতল শরবত স্বস্তি এনে দিয়েছে খেটে খাওয়া মানুষের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ । ১০:১৩ অপরাহ্ণ

বৈশাখের প্রখর রোদে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, তখন বিপাকে পড়া ক্লান্ত পথচারী ও শ্রমজীবীদের মাঝে শীতল শরবত বিতরণ করেছে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র নামের একটি সংগঠন।

গতকাল বুধবার সকালে উত্তর ইসলাম পুর এলাকায় তাদের কার্যালয়ে দেখা যায় সরবত বানাতে ব্যস্ত সময় পাড় করছেন সংগঠনের সদস্যরা। কেউ লেবু কাটছেন, কেউ আপেল, কেউ আনার, কেউ পাত্রে মিনারেল ওয়াটার দিচ্ছে, কেউ সেই পানিতে চিনি দিচ্ছে, কেউ ভেজানো তকমার দানা শরবতে ছাড়ছে, কেউ পানিতে ট্যাং দিচ্ছে, কেউবা বিটলবণ দিয়ে শরবত বানাচ্ছে  । তাদের দেখলেই বোঝা যায় তারা খুব স্বাচ্ছন্দ বোধ করে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে।

জীবন জীবিকার তাগিদে তীব্র দাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। তাদের কথা চিন্তা করে নিজেস্ব অর্থায়নে দুই হাজার খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মাঝে এক গ্লাস শীতল শরবত বিতরণ স্বস্তি এনে দিয়েছে।
বুধবার শহরের জেলা শিল্পকলা একাডেমির সামনে দেখা মেলে এ উদ্যোগের।

তীব্র গরমে বাচ্চাদের এমন উদ্যোগ ভালো লেগেছে। এমন চিত্র সচরাচর দেখা যায় না।
তাঁদের এই মানবিক কাজ সমাজের সকল স্তরে প্রশংসা ও অনুকরণের যোগ্য।

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র সংগঠনের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জুই বলেন, তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে থাকি।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র সংগঠনটি শহরের তরুণদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন দুর্যোগে নিজেস্ব অর্থায়নে অসহায় হতদরিদ্রদের সহায়তার কাজ করে সংগঠনটির কর্মীরা। এই সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন