মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র কার্তুজ ও বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪ । ২:৩৩ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ সদরের ছোট মোল্লাকান্দি গ্রামে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১ টার দিকে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এরআগে আজ ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সালের বিপ্লবের অনুসারী আহম্মেদ আলী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারী মো. মামুনের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে পারভেজ খান  (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান। তিনি জানান, পুলিশের অভিযানে ১ টি পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজ, ১ টি বুলেট প্রুফ জ্যাকেট ও ৭ টি হকিস্টিক উদ্ধার করেছে পুলিশ। তিনি আরো জানান, ওই গ্রামের জমিতে পরিত্যক্ত অবস্থায় সমুদয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন