মুন্সীগঞ্জে সম্প্রীতির মাস ব্যাপী ইফতার সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ । ৯:৩২ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে “সম্প্রীতি এসো হাত বাড়াই”-নামে সংগঠনের উদ্যোগে মাস ব্যাপী ইফতার সমাপ্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের দর্পনা কমিউনিটি সেন্টারের মাস ব্যাপী ইফতারের সমাপ্ত হয়।

সংগঠনটির উদ্যোগে প্রতিদিন প্রায় ৯০-১২০ জন পথচারী এবং অসহায়দের ইফতার করানো হয়। মাত্র কয়েক মাসে সংগঠনটি সকলের আস্তা অর্জন করেছে। এরআগে সংগঠনটি ছিন্ন মূল মানুষের মাঝে ইফতার সামগ্রী, নারী-পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করে।

এছাড়া প্রতি শুক্রবার ভোরে ছিন্নমূল মানুষদের খাবার ও বিনামূল্যে ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্নয় করে থাকে। এসব পরিচালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা জাকারিয়া কাউসার ও সভাপতি কাজী নাজমুল হাসান রিয়াদ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা জাকারিয়া কাউসার বলেন, আমাদের সংগঠনটি সবার মাঝে ছড়িয়ে দিতে সম্প্রীতি এসো হাত বাড়াই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ইতিমধ্যে আমরা প্রতি শুক্রবার বিনা মূল্যে ছিন্ন মূল মানুষের মাঝে খাবার, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্নয় করে থাকি। এছাড়া অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন উৎসব ভাগাভাগি করে থাকি।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন