বজ্রযোগিনীতে আফছার উদ্দিন ভূঁইয়ার সমর্থনে ইফতার মাহফিল

মো. নাজির হোসেন
প্রকাশের সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ । ৯:৫৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূঁইয়ার সমর্থনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সদরের বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় এ আয়োজন করে বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূঁইয়া।

বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রবিন হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল কবির মাষ্টার, রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. বাচ্চু শেখ, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ সদস্য, মনিরুজ্জামান নান্নু, মাহফুজ রানা দুলাল, জুয়েল সরকার, রাজেকুল শেখ, আনোয়ার হোসেন এমরান, মান্নান শেখ, মিজান শেখ, আলম শেখ।

ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বজ্রযোগিনী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম দিদার, ছাত্রলীগ সভাপতি অপু শেখ, সাধারণ সম্পাদক সানি, ছাত্রলীগ নেতা সোহাগ কাজী, তুহিন, রতন, সাব্বির, ইব্রাহীম, সায়েম, রবিনসহ সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন