মুন্সীগঞ্জের সিরাজদীখানে মনবতার ফেরিওয়ালা সৌদি প্রবাসী মতিন মাদবরের উদ্যোগে দুই হাজার ৫’শ পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়া মাদবর বাড়ি মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন আহম্মেদ।
মতিন মাদবরের পিতা হাজী মোহাম্মদ হাসেম মাদবরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াদ আহম্মেদ ও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, এসময় আরও উপস্থিত ছিলেন সেরাজল দেওয়ান কাশেম মেম্বার, করিম মাদবর, মো. শামসুদ্দিন, নাসির আখন্দ, মির মাদবর, রহিম মাদবর ও মজিবুর মাদবর।
সৌদি আরব প্রবাসি মো. মতিন মাদবর সৌদিতে অবস্থান করছেন। সেখান থেকেই নিজ গ্রাম ও আশপাশ গ্রামের ২ হাজার মানুষের জন্য খাবারের ব্যাগ তৈরি করে। খাবারের প্যাকটে ছিল পোলার চাল, চিনি, ডাল, তেল, সেমাই, দুধ, শাড়ি, লুঙ্গিসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ । ২:২২ অপরাহ্ণ