গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ । ১১:০৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ ফাঁড়ি পুলিশের এসআই রেজাউল। শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে গজারিয়া নৌ ফাঁড়ির পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করেন। তবে লাশের পরিচয় এখনো জানা যায়নি।

নৌ ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এসআই রেজাউল জানান, মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন