গজারিয়ায় বজ্রাপাতে স্কুল ছাত্রের মৃত্যু

জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ । ৮:৫৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের গোসল করতে যেয়ে বজ্রাপাতে মো. শাহেদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়ার বড় কান্দি গ্রামে গোমতী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে চরবাউশিয়া বড় কান্দি গ্রাম সংলগ্ন গোমতী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় শাহেদ। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মারা যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের হাসপাতালে শাহেদকে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আজাদ রহমান বলেন, বিষয়টি আমরা অবগত রয়েছি, নিহতের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের দাবির পরিপেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন