মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন ভুইয়ার সমর্থনে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে।
বুধবার বিকেলে চরডুমুরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এ আয়োজন করে মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা আফছার উদ্দিন ভূইয়াকে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, চরাঞ্চালের ঐক্য বজায় রাখতে আফছার উদ্দিন ভূইয়ার বিকল্প নেই। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব।
মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি ফরহাদ খানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সামসুল কবির মাষ্টার, জেলা পরিষদের সদস্য আক্তারুজ্জামান জীবন, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী, মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আক্তার হোসেন বেগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন ঢালী, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন গাজী, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু, বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার মাদবর, ব্যবসায়ী মো. ইউসুফ ফকির, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালামত মাদবর, মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আজাহার হোসেন মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন পিন্টু, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেন্টু বেপারী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ । ১০:৩৫ অপরাহ্ণ