গজারিয়ায় আমিরুল ইসলামের সর্মথনে ইফতার ও দোয়া

জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ । ৯:০০ অপরাহ্ণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের সর্মথনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।

সোমবার উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের কেন্দ্রীয়  ঈদগাঁহে এ ইফতার ও দোয়া মাহফিল হয়।

এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবলীগ নেতা ও গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার, গজারিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ইউপি সদস্য মামুন রাঢ়ী, রাসেল আরমান, সাবেক ইউপি সদস্য ভূট্রো, মনির হোসেন, মুক্তার, নাসির উদ্দিন, শামীম কাজি, ওমর ফারুক, শাওন, রবিন সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। ইফতার ও দোয়া মাহফিল শেষে আমিরুল ইসলামের সমর্থনে দোয়া চেয়ে নয়ানগর গ্রামে গণসংযোগ করা হয়।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন