গজারিয়ায় জননেত্রী সৈনিক লীগের আলোচনা সভা

জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ । ৮:৪৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় জননেত্রী সৈনিক লীগের উন্মুক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

সোমবার বিকালে  বালুয়াকান্দি  এলাকায় একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে জননেত্রী সৈনিকলীগ গজারিয়া শাখার উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

আলোচনা সভায় জননেত্রী সৈনিকলীগ গজারিয়া শাখার সভাপতি হাজী কামাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সৈনিকলীগ গজারিয়া শাখার সহ সভাপতি আঃ মতিন, আলমগীর দেওয়ান, রহমত উল্লাহ, জালাল উদ্দিন, তোফাজ্জল হোসেন, জানে আলম প্রমুখ। এসময় উপজেলা জননেত্রী সৈনিক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন