গজারিয়ায় বিদ্যুতের টাওয়ার নির্মাণ বন্ধে মানববন্ধন

জুয়েল দেওয়ান, দেওয়ান
প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ । ৮:২১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিন ফসলী জমির ওপর দিয়ে বিদ্যুতের টাওয়ার নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষক ও এলাকাবাসী।

সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলায় টেঙ্গারচর  ইউনিয়নের মীরেরগাঁও এলাকায় পল্লী সড়কের পাশে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তরা জানান, তিন ফসিল ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণের প্রস্তাবনা গ্রহণ করে বিদ্যুৎ বিভাগ। এ টাওয়ার নির্মাণ হলে চাষাবাদ ব্যহত হয়ে কৃষকগণ সর্বশান্ত হয়ে পড়বে। এতে অনেক কৃষক ভূমিহীন হয়ে পড়বেন।  ভবিষ্যতে কৃষদের আর্থিক প্রয়োজনে উক্ত জমি বিক্রি করতে চাইলে তারা ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হবেন।

তারা এই লাইন বন্ধের বিষয়ে স্থানীয় কয়েক শত কৃষকের গণস্বাক্ষর দিয়ে  জেলা প্রশাসকের নিকট বিদ্যুৎ লাইন নির্মাণ বন্ধের আবেদন করেছেন বলে জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসিম, মহিলা ইউপি সদস্য স্বপ্না আক্তার, নাজমুল হাসান, হাজী জাহাঙ্গীর নক্তি, মামুন নক্তি, আখতার হোসেন, হাজী নাসির উদ্দিন, ইসমাইল প্রধান, হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, সাদ্দাম হোসেন, আবুল মাস্টার, আব্দুল গাফফার ,দেলোয়ার হোসেন, মুজিবুর রহমান ,নজরুল ইসলাম, নুরুল আমিন, হান্নান ফরাজী সহ ব্যক্তিবর্গ।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন