টঙ্গীবাড়িতে অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ । ৫:২২ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অসহায় দরিদ্র মানুষের  দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন সেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাৎ হোসেন শিপু।

এই রমজানে যে সকল পরিবার সংকটে আছে তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন তিনি। প্যাকেটে থাকছে চাউল, ডাল, তেল, পেয়াজ আর মুড়ি।

রাজনৈতিক নেতা হলেও শাহাদাৎ হোসেন শিপু দেশের বিভিন্ন অঞ্চলের অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। তার এই কর্মকান্ডে এলাকার লোকজন সাধুবাদ জানাচ্ছে।

বালিগাঁও এর ফয়সাল শিলালু বলেন, “শিপু ভাই সবসময়ই মানবিক কাজকর্ম করেন। তিনি চেষ্টা করেন গরিব দু:খী মানুষদের পাশে দাড়াতে।”

খাদ্য সামগ্রীর প্যাকেট পাওয়া সেলিনা বেগম বলেন,” আমার স্বামী নাই। ভাইয়ের বাড়ির এক পাশে সরকারের দেয়া একটা ঘরে সন্তান নিয়ে থাকি। এই রোজায় খুব খারাপ অবস্থায় আছি। শিপু ভাইয়ের এই উপহার পাইয়া আমার খুব উপকার হইল।” প্রায় একই অনুভূতি জানান বিপ্লব শেখ, নয়ন বেপারী সহ অন্যরা।

এ ব্যাপারে শাহাদাৎ হোসেন শিপু বলেন, “মানুষের কল্যাণে কাজ করবো এই চিন্তা থেকেই রাজনীতি করি। আর এলাকার অসহায় দরিদ্র মানুষরাও তাই চেয়ে থাকে আমাদের দিকে। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমার এই উদ্যোগ। আমার কিছু বন্ধুও আমার এই উদ্যোগের পাশে আছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশ ছিল এই রমজানে যারা খাদ্য সংকটে ভুগছে তাদের পাশে দাড়ানোর।
আমি চাই আমার এলাকায় কেউ যেন অন্তত খাবারের কষ্টে না থাকে।” এই রমজান জুড়েই তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন