মুন্সীগঞ্জে বেদখল হওয়া মন্দিরের জমি পুনরুদ্ধারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ । ১:০৪ অপরাহ্ণ

বেদখল হওয়া মন্দিরের জমি পুনরুদ্ধারের দাবীতে শুক্রবার মুন্সীগঞ্জ শহরে মানববন্ধন করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূঁজা উদযাপন পরিষদ। বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা শহরের বঙ্গবন্ধু সড়কে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে।

 

সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, জেলার টঙ্গীবাড়ি উপজেলার আমতলী এলাকার ঐতিহ্যবাহী গাঙ্গলী বাড়ির মন্দিরে পূঁজা উদযাপন ও একনাম কীর্তন করে আসছিলো স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। বর্তমানে সেটি সরকারি সম্পত্তি হিসাবে রয়েছে। কিন্তু একটি ভূমিদস্যু চক্র ওই জমি বেদখলে করে নিয়েছে। এরমধ্যেই বেশ কিছু জিনিসপত্র লুন্ঠন করা হয়েছে। দ্রুত বেদখলের হাত থেকে ও ইজমি রক্ষা ও দস্যুতার বিচারের দাবী আমাদের।

 

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূঁজা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন মোদক, সদস্য সচিব বাসু দেব নাগ, সাবেক সভাপতি সমর কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী,  সদর উপজেলা  পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, মুন্সীগঞ্জ পৌর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, সাধারন সম্পাদক সুমন লাল প্রমুখ।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন