গ্রিস প্রবাসী সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমকে গ্রীস দূতাবাসের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ । ৯:৪৫ অপরাহ্ণ

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মুন্সীগঞ্জের সন্তান  গ্ৰিস প্রবাসী সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমকে সম্মাননা দিয়েছে গ্রিস বাংলাদেশ দূতাবাস এথেন্স। গেলো রোববার জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ এ প্রবাসী সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সাংবাদিক ডালিম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পুরা গ্রামে সম্ভ্রান্ত ১২ ভূঁইয়া খ্যাত মুসলিম পরিবারে তার জন্ম।ডালিম দীর্ঘ ২১ বছর ধরে গ্রিসে বসবাস করে আসছেন , ব্যবসার পাশাপাশি কয়েকটি জাতীয় পত্রিকা ও টেলিভিশনে সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের নানা সমস্যা সুখ-দুখ, সাফল্য এবং সমস্যা ,  সমাধান তুলে ধরেন ও অভিবাসন আইনী বিষয়েও পরামর্শ দিয়ে থাকেন, তারেই ধারাবাহিকতার জন্য এ সম্মাননা প্রদান করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আসুদ আহমদ, মিনিস্টার মো. খালেদ, শ্রম সচিব বিশ্বজিৎ কুমার পাল, দ্বিতীয় সচিব রাবেয়া বেগমের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অসংখ্য প্রবাসীরা। এছাড়া গ্ৰিসে বসবাসকারী আরও পাঁচ জন সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হয়।  তারা হলেন জহিরুল ইসলাম ,জাকির হোসেন মুন্না ,প্রদীপ কুমার সরকার, নিরব আহমেদ, মতিউর রহমান মুন্না, এই সম্মাননা পাওয়াই সাংবাদিক ডালিম  দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যথারীতি তার এই পেশায় আরো মনোযোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং এর সম্মাননা তিনি প্রবাসীদেরকে উৎসর্গ করেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন