প্রতিবারের ন্যায় এবারো মুন্সীগঞ্জ শহরে পথচারীদের জন্য মাসব্যাপী উন্মুক্ত ইফতার বিতরন আয়োজন করেছে যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল। মঙ্গলবার সন্ধায় শহরের পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৫০ জন রোজাদারের মাঝে এ ইফতার বিতরণ করে।
এছাড়াও তিনি তার নিজ উদ্যোগে বিভিন্ন সময় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, আওয়ামীলীগ নেতা মাহাবুব কাশেম, সাবেক যুবলীগ নেতা অনু প্রমুখ।#
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ । ৮:৩৩ অপরাহ্ণ