বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে তথা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের গাড়ীর ধাক্কায় মোটর বাইক আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবুল হাসান শেখ (২৪)। সে ফরিদুরের শাহজাহান শেখের ছেলে।
হাষাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মাওয়াগামী একটি মোটর বাইককে দ্রুতগতির একটি গাড়ী চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী আবুল হাসান মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।#
সিরাজদীখান প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪ । ১২:৩০ অপরাহ্ণ