সিরাজদীখানে প্রবাসীর রক্তাক্ত মরহেদ উদ্ধার

আব্দুল্লাহ আল মাসুদ 
প্রকাশের সময়: রবিবার, ১০ মার্চ, ২০২৪ । ১:৫৪ অপরাহ্ণ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে মুজিবুর রহমানে (৪৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল (চক) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।
বালুচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড সদস্য ওয়াসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছে। জায়গা-জমি নিয়ে তার সাথে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িতেই ছিল। এর পর সে আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফিরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেই। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রে আঘাত রযেছে। দুবৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধরণা করছি।
সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্টই হত্যা কান্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন