মুন্সীগঞ্জে “সম্প্রীতি” সামাজিক সংগঠনের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে রোজার বাজার বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের নিউ মার্কেটের ৪র্থ তলায় এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা রানু।
সংগঠনের প্রতিষ্ঠাত জাকারিয়া কাউসারে সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, সমাজ সেবক ও সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম বাবু, তাকওয়া সামাজিক সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শরিফ উজ্জামান, সহ সভাপতি মো. মানিক, আরটিভি জেলা প্রতিনিধি শেখ মো. শিমুল, বিক্রমপুর পোস্টের প্রকাশক ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি নাদিম হোসাইন।
সংগঠনটি চলতি বছরের জানুয়ারী মাসে উদ্বোধন করেন। এ পর্যন্ত ২ হাজার ৬০০ মানুষকে সম্প্রীতি সেবা দেওয়া হয়েছে। এছাড়া ১ হাজার জনকে খাবর বিতরণ, পৌর এলাকায় ৫’শ কম্বল বিতরণ করে প্রতিষ্ঠানটি। এদিকে, রমজান মাস উপলক্ষে প্রতিদিন ৫০ জানকে ইফতার করানো হবে বলে ঘোষনা করে সংগঠনটির প্রতিষ্ঠাতা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ । ১২:৩৩ অপরাহ্ণ