মুন্সীগঞ্জে মাদক-অস্ত্র মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড 

মো. নাজির হোসেন
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ । ৪:১১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার  বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে বিচারক কাজি আবদুল হান্নান এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন জসিম উদ্দিন, শাহিন আলম, সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিন।

 

একই সাথে আসামী সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিনকে এক লাখ টাকা করে জরিমানা বা  অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে আদালতে পেসকার মো. হোসেন।

 

রায় ঘোষণা সময়ে ৩ আসামীকে কারাগার হতে আদালতে হাজির করা হয়। তবে জামিন প্রাপ্ত দুই আসামী এখন পলাতক রয়েছে। দন্ডপ্রাপ্ত আসামী মাকসুদ মিয়া, মো. রিয়াজ উদ্দিন ও শাহিন আলম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া গ্রামের মৃত একলাস মিয়ার ছেলে। অপর আসামী জসিম উদ্দিন একই এলাকার মো. হোসেন এবং শামসূল আলম মৃত একে ফজলুল হকের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, মিয়ানমার হতে বিপুল পরিমান মাদক নিয়ে নদী পথে পাচারকালে ২২ সালের ২মার্চ সন্ধার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজিপুরা ফেরিঘাটের রাস্তার মুখে বিল্লাল মুফতির বাড়ির সামনে হতে জসিমের কাছ হতে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন, শাহিন আলমের কাছ হতে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ১১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন, সামছুল আলমের কাছ হতে ৬ কেজি মাদক ক্রিষ্টাল মেথ আইস, মাকসুদের কাছ হতে ৬ কেজি মাদক ক্রিষ্টাল মেথ আইস, রিয়াজউদ্দিনের কাছ হতে এক লাখ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে।  পরে এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে গজারিয়া থানায় পৃথক দুই’টি মামলা হয় । পরে সাক্ষি প্রমানের ভিত্তিতে আসামীদের আজ সাজা প্রদান করে আদালত।

এ ব্যাপারে রাস্ট্র পক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধারের  ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক  জামাল উদ্দিন বলেন, রায়ের সময় ৩ আসামীকে কারাগার হতে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। এ সময় জামিন প্রাপ্ত অস্ত্র মামলার দুই আসামী জসিমউদ্দিন ও শাহিন আলম আদালতে হাজির হয়নি। আদালত ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন