গজারিয়ায় পথে প্রান্তরে আমের মুকুলের শুভ্রতা

জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ । ১২:৫২ অপরাহ্ণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় লেগেছে বসন্তের ছোঁয়া। বসন্তের শুরু থেকেই এ উপজেলার আমগাছগুলোতে দেখা দিয়েছে স্বর্ণালি রঙের মুকুল। এসব আমের মুকুলের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে আম গাছের চারপাশ। আমের মুকুলে দল বেঁধে ছুটছে মৌমাছিরা। মুকুল থেকে সংগ্রহ করছে মধু। এমন দৃশ্য এখন গজারিয়া উপজেলার প্রতিটি গ্রামের বসতবাড়ি ও সড়কের পাশে রোপণ করা আম গাছ গুলোতে দেখা দিয়েছে। এ বছর প্রচুর পরিমাণে মুকুল দেখা দিয়েছে যা দেখে মুহূর্তেই শীতল হয় মন প্রাণ।
উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের শাহজাহান মিয়া জানান, আমাদের বাগানে অন্য গাছের সঙ্গে প্রায় ৩০টির মতো আম গাছ রয়েছে। এ বছর আমের মুকুল অন্য বছরের তুলনায় বেশি। যে গাছগুলোতে আগে মুকুল এসেছে সে গুলোতে এখন গুঁটিগুঁটি ফল আসা শুরু করেছে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন বিগত বছরের তুলনায় অনেক বেশি পাওয়ার আশা করা যাচ্ছে। আবহওয়া অনুকূলে থাকায় এবার গাছে খুব একটা কীটনাশক প্রয়োগের প্রয়োজন নেই। তবে ছাত্রাকজনিত রোগেও আমের মুকুল-ফুলগুটি আক্রান্ত হতে পারে।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন