মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আফসার উদ্দিন ভূইয়াকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন। রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া সোহাগ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে মতবিনিময় সভা করে মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ।
এতে সভাপতিত্ব করেন মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন খান। এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়াকে প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী রিপন হোসেন পাটোয়ারী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার, জেলা পরিষদ সদস্য হাজী আক্তার-উজ্জামান জীবন, বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মোল্লা, শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম লিটন, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পদাক মোক্তার হোসেন মোতা গাজী, সদর উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফয়সাল মৃধা, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আফজাল, আওয়ামীলীগ নেতা শাহজাহান গাজী, আওলাদ হোসেন মোল্লা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী ফজলুল আহমেদ। উল্লেখ্য যে, চলতি বছরের ৪ মে সদর উপজেলা পরিষদ নির্বাচন হবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৩ মার্চ, ২০২৪ । ৬:৪৭ অপরাহ্ণ