মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ । ১০:০৯ অপরাহ্ণ

বির্তক যেমন সত্যের সন্ধান দেয়, তেমনি সত্য-মিথ্যার স্বরূপ চিনে নিতে সহায়তা করে। গনতান্ত্রিক চর্চার অন্যতম অনুষঙ্গ এবং বির্তক একটি শিল্প। এমন যুক্তিমালার মধ্য দিয়েই গতকাল শনিবার দিনভর শহরস্থ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-সমকাল’র যৌথ উদ্যোগে “জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা-২০২৪” তুমুল তর্ক-বির্তকের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে মুন্সীগঞ্জ শহরের ঐতিহ্যবাহি এভিজেএম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইবতেদা ইবনাত বুশরা। আর রানার্সআপ হয়েছে শহরের ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়। “বিজ্ঞান ও গবেষণার প্রতি অবহেলাই তৃতীয় বিশ্বের পশ্চাৎপদতার মূল কারণ” এ বিষয়টি নিয়ে চ্যাম্পিয়ন দল পক্ষে এবং রানার্সআপ দল বিপক্ষে যুক্তি-তর্ক খন্ডন করেন।

এবার মুন্সীগঞ্জ জেলায় ১০ম জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয় গুলো হচ্ছে- মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়, এ ভি জে এম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মুন্সীগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্টশিয়াল স্কুল এন্ড কলেজ, বকুলতলা এইচ কে উচ্চ বিদ্যালয়, বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় ও কে কে গভ: ইনস্টিটিউশন।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি”স্লোগানে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সমকালের পাঠক সংগঠন সুরূদ সমাবশ জেলা কমিটির সভাপতি জাহাঙ্গির আলম ঢালী, এ ভি জে এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন ধর প্রমুখ।

“বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি”ѯেøাগানে শুরু হওয়ার বির্তাকিকদের পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্কে বির্তক প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনভর উৎসব মুখর পরিবেশের আবহ লক্ষ্য করা যায় বির্তাকিকদের মাঝে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দান জনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা। সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল সুরূদ সমাবেশ জেলা কমিটির সভাপতি জাহাঙ্গির আলম ঢালী, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ ও সুরূদ সদস্য কাজী জান্নাতুল নাঈম প্রভাত প্রমুখ।

দুপুর আড়াইাটার দিকে বির্তক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা রানু।সমকালের পাঠক সংগঠন সুরূদ সমাবশ জেলা কমিটির সভাপতি নাট্যকার জাহাঙ্গির আলম ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন।স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকালের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রতিযোগিতার সমন্বয়ক কাজী সাব্বির আহমেদ দীপু। এ সময় বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন