বেইলি রোডে আগুন: অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মুন্সীগঞ্জের প্রিয়তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ । ১২:১৩ অপরাহ্ণ

রাজধানী ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন মুন্সীগঞ্জের শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকার জেরিন তাসনিম প্রিয়তি (২০)। নিহত প্রিয়তি বিনোদপুর এলাকার অ্যাডভোকেট আওলাদ হোসেন খানের মেয়ে। সে সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রিয়তিসহ এখন পর্যন্ত ৪৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে পরিচয় শনাক্ত হয়েছে ২৭ জনের।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এসব মরদেহ হস্তান্তর করা হয়। ঢামেকের সামনে থাকা ঢাকা জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে জানানো হয়, সকাল ১০টা পর্যন্ত ২৯টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত নিহত ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম এসব তথ্য জানান।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন