মুন্সীগঞ্জে চুল কাটার ঘটনায় শিক্ষিকা সাময়িক বরখাস্ত

আব্দুল্লাহ আল মাসুদ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ । ৪:০৩ অপরাহ্ণ
হিজাব না পরায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজেন ছয়  শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুনিয়া সরকারকে  সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূইয়া  এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে বুধবার উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা  বৃহস্পতিবার স্কুলের সপ্তম শ্রেনীর ছয় ছাত্রীর চুল কেটে দেয়। এ বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়াতে  সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনা চলতে থাকে।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আমাদের মেয়েদের সাথে যে ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা যেন আর কখনো  না ঘটে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। বৃহস্পতিবার সিরাজদীখান উপজেলা ইউএনও সাব্বির আহমেদসহ  ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের  জরুরী  সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূইয়াকে প্রধান  করে  তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মতে আমরা শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও সদস্যসহ সবার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করেছি। সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটি জরুরী সভায় তিন সদস্য বিশিষ্ট  একটি তদন্ত কমিটি ওগঠন করা হয়েছে।
আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনয়ার গোলাম মাহমুদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, তদন্ত কমিটি হয়েছে, জড়িত শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন