মুন্সীগঞ্জে অস্থিত্ব সংকটে কাশীপুর বনিক্যপাড়া খাল

মোহাম্মদ সেলিম
প্রকাশের সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ১২:৩৬ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশীপুর ও বনিক্যপাড়ার প্রবাহমান খালের অস্থিত্ব সংকটে পড়েছে। বর্তমানে খালের পাড় ধরে জমিতে মাটি ভরাটের কারণে খালে পানি প্রবাহে বিঘ্ন ঘটছে। এর ফলে খালের দুই পাড়ের ফসলি জমিতে সেচ দিতে পারছে না কৃষকেরা। এমনটি অভিযোগ উঠেছে এ খালকে কেন্দ্র করে। এখানকার কৃষকরা পঞ্চসার ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে সমাধানের জন্য। কিন্তু অভিযোগ দায়ের পরে এ বিষয়ে পরিষদ থেকে কোন প্রতিকার এখনো পায়নি কৃষকরা। শুস্ক মৌসুমে অভিযোগ দায়ের করলেও এখন গ্রীস্মকাল চলে আসছে। কবে লাগাত এর সমাধান হবে তা কেউ জানে না। এ খালের দুই পাড়ে নানা ধরণের ফসলের আবাদ করে থাকে এখানকার কৃসকরা। তাই এখানে সবার আগে সেচের পানির খুবই প্রয়োজন কৃষকদের।

পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর দুধপট্টি এলাকার ধলেশ্বরী নদী থেকে নয়নের খাল দিয়ে প্রথমে পানি প্রবেশ করে এ খালের মধ্যে। সেই পানি খালের নালায় নালায় হয়ে কাশীপুর ও বনিক্যপাড়ার খালে এসে পৌঁছায় পানির প্রবাহ। সেই খাল বেয়ে বেয়ে এই পানি চলে যায় মুন্সীগঞ্জ পৌর শহরের কাটাখালীর রজত রেখা নদীতে। কিন্তু খালের পথিমধ্যে কাশীপুরের পশ্চিম পাড়ের একটি অংশে মাহাবুব নামে এক ব্যক্তি তার জমিতে মাটি ভরাট করে। খালের আড়াআড়িতে মাটি ভরাটের কারণে সেখানে মাটির চাপে বেশিরভাগ মাটি চলে আসে খালের মাঝখানে। তাতে খালের এক অংশে এখানকার বেশিরভাগ মাটি ইতোমধ্যে ভরাট হয়ে যায়। তাতে খালটি সরু হয়ে উঠে। আর তাতে এখান দিয়ে পানি প্রবাহ এখন ধীরগতিতে চলাচল করতে থাকে।

এ কারণে খালের পূর্ব অংশের কৃষকরা এখান থেকে পর্যাপ্ত পানি পাচ্ছে না কৃষি কাজের জন্য। জমি ভরাটের মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার কারণে তার কাছে গিয়ে কৃষকরা কোন প্রতিকার পাচ্ছে না। তাই এ বিষয়ে এখানকার কৃষকরা সাহায্যের জন্য ছুটে যান পঞ্চসার ইউনিয়ন পরিষদের দিকে। কিন্তু সেখানেও এ বিষয়টি রহস্যজনকভাবে থমকে আছে। ভুক্তভোগিরা এ বিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় আমির হোসেন মন্ডল বলেন, খালের দুই পাড়ের অংশ ভূমি দস্যুরা সুবিধা বুঝে দখল করে নিচ্ছে। জরুরীভাবে এর প্রতিকার হওয়া প্রয়োজন। পঞ্চসার ইউনিয়ন পরিষদের মেম্বার শহিদুল ঢালী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় এলাকাবাসী পঞ্চসার ইউনিয়ন পরিষদে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি আমার এলাকায় বিধায় অভিযোগ দায়ের সময় তখন পরিষদে আমি ছিলাম। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ খালের পানি প্রবাহ ঠিক রাখতে কাশিপুর এলাকায় ইতোমধ্যে পরিষদ থেকে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি গোলাম মোস্তফা এখানে শিগগিরই খালটি খননে কাজ শুরু করবেন বলে তিনি দাবি করেছেন।#

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন