মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধাদের নামে একটি সড়কের নামকরণ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার রাড়িখাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবুতর খোলা চ্যালেঞ্জ বহুমুখী সমিতির অফিস থেকে হাতার পাড়া পর্যন্ত রাস্তাটি “বীর মুক্তিযোদ্ধা সড়ক” নামে নামকরণ ও ফলক উম্মোচন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাটির উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক হামিদুল ইসলাম হামিদের সঞ্চালনায় সড়ক উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ বারেক খান বারী, ইউপি সদস্য আবুল কালাম মিয়া, মুক্তিযোদ্ধা মজিবর রহমান সোনা মিয়া ও মাসুদুর রহমান মজনু, পাটাভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন খান, শ্যামসিদ্ধী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি.এস. নাজির, রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, রোজোয়ান ঢালী সাধারণ সম্পাদক হানিফ বেপারী, মোঃ হারুন ভিস্তী, মোঃ দোলোয়ার ভিস্তী, মোঃ কাইউম মিয়া, মোঃ রফিকুল ইসলাম খান বাবু, মজিবর রহমান তোতো, সোলায়মান শেখ, উদয় মাদবর, মোঃ আমিন শেখ, মোঃ মিন্টু ভিস্তী, মোঃ নজরুল ভিস্তী, মোঃ সজীব, তৌহিদুর রহমান রাসেল, মোঃ সুজন ভিস্তী, মাসুদ আকন, বিপ্লব ভিস্তী, শেখ মোঃ মাসুদ, সোহাগ ভিস্তী, নান্টু আকন, নূর-আলম হাওলাদার, সাদেক ভিস্তী রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকত খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিকালে সড়কটির নাম ফলকস্থল পরিদর্শন করেন কবুতরখোলার মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক মরহুম মোঃ সিরাজ উদ্দিন খান এর কন্যা এবং ঢাকা ৪, ৫, ও ৬ আসনে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম মালা এবং গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, বাঙ্গালীর স্বাধিকার আদায়ের গৌরবময় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শ্রীনগর উপজেলার অন্তর্ভুক্ত রাঢ়ীখাল ইউনিয়নের সরকারি ভাতাপ্রাপ্ত ৩৮ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১৪ জনই ৩নং ওয়ার্ড কবুতরখোলা গ্রামের বাসিন্দা।তাদের স্বরণেই রাস্তাটির নাম করন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ । ২:১৪ অপরাহ্ণ