দুটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আব্দুল্লাহ আল মাসুদ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ । ৯:০১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৭ তম ও ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের ৭৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।গেলো ররিবার দিনব্যাপি উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনালী দাস,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ,বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার রুহুল আমিনসহ দুটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন